Thursday, April 23, 2026
  • Login
KHEL UPDATES
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • Beyond The Scoreline
  • Qatar 2022
  • Flashback
No Result
View All Result
Advertisement
KHEL UPDATES
No Result
View All Result

করোনা ভাইরাস: স্থগিত শেখ মুজিব জন্মশতবর্ষ টি-২০ম্যাচ

Agencies by Agencies
March 12, 2020
in Cricket
0
0
করোনা ভাইরাস: স্থগিত শেখ মুজিব জন্মশতবর্ষ টি-২০ম্যাচ
Share on FacebookShare on Twitter

ঢাকা: করোনা ভাইরাসের কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ক্রিকেট ম্যাচ স্থগিত রাখা হল।

বিশ্ব একাদশের বিরুদ্ধে এশিয়া একাদশের যে দুটি টি-২০ ম্যাচ আয়োজন করার কথা ছিল,  তা পিছিয়ে যাচ্ছে, জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তিনি আরও জানিয়েছেন, এ আর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, ‘‘আমাদের কাছে দু’টি পথ খোলা ছিল। ১৮ মার্চ একটি কনসার্ট হওয়ার কথা ছিল। শুরুতে ঠিক হয়েছিল, ছোট আকারে এই কনসার্ট আয়োজন করা হবে। কিন্তু পরে আমরা ঠিক করি, বড় আকারে এই কনসার্ট আয়োজন করব। সেই কারণেই আমরা এই মুহূর্তে কনসার্ট আয়োজন করতে চাইছি না। ছোট আকারে না করে, কনসার্ট পিছিয়ে দিচ্ছি। পরিস্থিতির উন্নতি হলে বড় আকারে কনসার্ট হবে।’’

তিনি আরও জানান, ২১ ও ২২ মার্চ ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও আমাদের সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের এখানে আসা এবং খেলা নিয়ে সংশয় নেই। কিন্তু এখন আমরা কনসার্ট ও ম্যাচ পিছিয়ে দিচ্ছি। আগামী দুইমাসের অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেব।’’

চীন,  ইতালি,  ইরান,  জাপানের মতো ভয়াবহ আকার ধারণ না করলেও,  বাংলাদেশেও ক্রমশঃ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সাধারণ মানুষ আতঙ্কিত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ স্থগিত রেখেছে ফিফা। ইতালির ফুটবল লিগ সিরি এ লিগের ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 

Tags: BangladeshT20
Agencies

Agencies

Next Post
Australia’s Cummins becomes costliest overseas buy in 2020 IPL

করোনা ভাইরাস: দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with us

  • 210 Followers
  • 196 Followers

About Us


Khel Updates is a niche, sports-first digital platform focused on story-driven coverage from India, West Asia, and the global sporting landscape, spotlighting grassroots athletes, emerging talent, and stories that go beyond the headlines.

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • Beyond The Scoreline
  • Qatar 2022
  • Flashback

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.