Friday, March 6, 2026
  • Login
KHEL UPDATES
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • 2020 Tokyo Olympics
  • Qatar 2022
  • Flashback
No Result
View All Result
Advertisement
KHEL UPDATES
No Result
View All Result

দাবার সচিব পদ থেকে চৌহানকে সরালেন রাজা

KU Copy Desk by KU Copy Desk
March 31, 2020
in Chess
0
0
দাবার সচিব পদ থেকে চৌহানকে সরালেন রাজা
Share on FacebookShare on Twitter

চৌহান নিজের মর্জিমতো ফেব্রুয়ারি মাসে সর্বভারতীয় দাবা সংস্থার নির্বাচনও করতে চেয়েছিলেন। সেই মতো প্যানেলও তৈরি করেন।

কলকাতা: সর্বভারতীয় দাবা ফেডারেশনের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল ভরত সিং চৌহানকে। তিনি দীর্ঘদিন ধরে এই পদে ছিলেন। তাঁকে সরিয়ে দিলেন সংস্থার প্রেসিডেন্ট ভেঙ্কট রাম রাজা।

ঘোষণার পরে থেকে দাবা সংস্থার আর কোনও কাজ করতে পারবেন না চৌহান।

এর আগে চৌহানকে কেন্দ্র করে নানা বিতর্ক হয়েছে। বলা হয়েছিল, তিনি নিজের ক্ষমতা বলে দাবা সংস্থার আওতাভুক্ত যত দাবাড়ু রয়েছেন, তাদের নানা তথ্য বহুজাতিক সংস্থাকে দিয়েছেন বহু অর্থের বিনিময়ে। এই নিয়ে শোকজও করা হয়েছিল চৌহানকে। কিন্তু তিনি এই নিয়ে কোনও জবাব দেননি।

এমনকি তিনি নিজের মর্জিমতো ফেব্রুয়ারি মাসে সর্বভারতীয় দাবা সংস্থার নির্বাচনও করতে চেয়েছিলেন। সেই মতো প্যানেলও তৈরি করেন। এমনকি স্পেশাল অফিসারদের প্রভাবিত করে একটি দিনও ধার্য করেছিলেন।

তিনি চেয়েছিলেন সংস্থার সভাপতি পদ থেকে রাজাকে সরিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে সভাপতি করানোর।

কারণ বাংলা রাজ্য দাবা সংস্থার নির্বাচনে আন্তর্জাতিক মাস্টার অতনু লাহিড়ীর প্যানেল জয়ী হওয়ার পরেই চৌহানের যাবতীয় রাগ গিয়ে পড়ে সভাপতির ওপর। চৌহান মনে করে এসেছেন রাজার মদতেই দিব্যেন্দু বড়ুয়ার হার ও অতনুর জয় হয়েছে। তাই চৌহান চেয়েছিলেন রাজাকে কোনওভাবে সরানোর।

সেই মতো আদালতে গেলে তাঁর অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, দাবা সংস্থার নির্বাচন তখনই হবে যদি আপনি আপনার বিরুদ্ধে আনা নোটিসের জবাব দেন।

এমনকি বিরোধী প্যানেল রয়েছে কিনা, সেটি দেখেই আমরা নির্বাচনের দিন দিতে পারব। এই কথা শুনে চৌহান পিছিয়ে এলেও ঘুঁটি  সাজাচ্ছিলেন ভালই। এমনকি তিনি সভাপতি করতে চেয়েছিলেন গুজরাটের এক রাজনীতিকের ছত্রছায়ায় থাকা ব্যক্তিকে। কিন্তু সর্বভারতীয় সংস্থা সরিয়ে দেওয়ায় তিনি কী করবেন, সেটিই এখন রহস্যের।

বাংলা রাজ্য দাবা সংস্থার শীর্ষ আধিকারিক অতনু লাহিড়ী যদিও জানালেন, “আমরা যেমন দিব্যেন্দু বড়ুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। একই ভাবে সেই রাস্তাই বেছে নেব চৌহানের বিরুদ্ধেও। তাই ওনার পথ সহজ হবে না।”   

KU Copy Desk

KU Copy Desk

Next Post
নৌরি কোমা থেকে জেগে উঠতেই সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো আয়াক্স

নৌরি কোমা থেকে জেগে উঠতেই সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো আয়াক্স

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with us

  • 210 Followers
  • 196 Followers

About Us

KHEL UPDATES

We bring you the comprehensive sports news from India, Qatar and around the world.

Read more

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • 2020 Tokyo Olympics
  • Qatar 2022
  • Flashback

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.