Friday, March 6, 2026
  • Login
KHEL UPDATES
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • 2020 Tokyo Olympics
  • Qatar 2022
  • Flashback
No Result
View All Result
Advertisement
KHEL UPDATES
No Result
View All Result

করোনা নিয়ে ভিডিও বার্তায় কাতর কোহলি

KU Copy Desk by KU Copy Desk
March 27, 2020
in Cricket
0
0
করোনা নিয়ে ভিডিও বার্তায় কাতর কোহলি
Share on FacebookShare on Twitter

নিউ দিল্লি: করোনা ভাইরাস নিয়ে সচেতন করার প্রয়াস নিয়ে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এক ভিডিও বার্তায় দেশের মানুষদের সতর্ক করেছেন।

২১ দিনের লকডাউনকে কোনওভাবেই যাতে হালকভাবে না নেয় মানুষ, সেটাই তিনি বারবার বার্তায় বলেছেন। এবারের বার্তা আরও কাতর কোহলির।

Please wake up to the reality and seriousness of the situation and take responsibility. The nation needs our support and honesty. pic.twitter.com/ZvOb0qgwIV

— Virat Kohli (@imVkohli) March 27, 2020

এর আগে প্রতিবারই করোনা ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘হ্যালো আমি বিরাট কোহলি বলছি! আজ আমি ভারতের একজন খেলোয়াড় হিসেবে বলছি না, দেশের একজন নাগরিক হিসেবে বলছি। গত কয়েক দিনে দেখছি কিছু মানুষ দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে, তারা কার্ফুর নিয়ম মানছে না, লকডাউনের নির্দেশিকা অনুসরণ করছে না। অর্থাৎ তারা যেন বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন এই লড়াইটা এত হালকাভাবে নেওয়ার নয়,  এই লড়াই আরও কঠিন।’’

লকডাউনের সময় সরকারি নিয়ম নীতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের মহাজ্যোতিষ্ক বিরাট কোহলি। প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর সমর্থনে কিং কোহলি এবং অনুষ্কা শর্মা ভারতবাসীর কাছে ভিডিও বার্তায় তাঁদের আবেদন তুলে ধরেন।

লকডাউন ঘোষণার পরেই করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে দেশকে বাঁচানোর বার্তা দেন মহাতারকা দম্পতি।

জাদেজার রানআউট বার্তা

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা করোনাভাইরাস ঠেকাতে কী কী করনীয় তা ক্রিকেটীয় ভাষাতেই বুঝিয়ে দিলেন।

https://www.instagram.com/p/B-JjiwrFxLV/

সকলকে সচেতন করলেন জাড্ডু।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে উসমান খোয়াজাকে রানআউট করেছিলেন রবীন্দ্র জাদেজা।

সেই ভিডিওটি শেয়ার করে ইনস্টাগ্রামে জাদেজা লিখেছেন, “সুরক্ষিত থাকুন ! বাড়িতে থাকুন! রান আউট হবেন না।” তিনি বোঝাতে চেয়েছেন ক্রিজে থাকা মানে বাড়িতে থাকা, বাইরে গেলেই আপনি রান আউট হয়ে যেতে পারেন। ভিডিওতে সেটাই বোঝাতে চেয়েছেন জাদেজা।

Tags: IndiaVirat Kohli
KU Copy Desk

KU Copy Desk

Next Post
ICC bans Indian businessman for two years on corruption charges

ICC discusses matters related to COVID-19 outbreak

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with us

  • 210 Followers
  • 196 Followers

About Us

KHEL UPDATES

We bring you the comprehensive sports news from India, Qatar and around the world.

Read more

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Football
  • Cricket
  • Tennis
  • More Sports
  • Golf
  • 2020 Tokyo Olympics
  • Qatar 2022
  • Flashback

© 2021 Khel Updates is owned by Al Riyada Pvt Ltd.